সর্বশেষ খবরঃ

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক
দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার কার্ত্তিকপাশা আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ( ২৯ নভেম্বর) ১০টায় আয়োজিত বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের নেতা মোঃ আজিজ সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ ইব্রাহিম খান।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, বিএনপি যে ধানের শীষ প্রতীক দিয়েছে, তাকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ