সর্বশেষ খবরঃ

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার

চন্দন মিত্র ( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: ডেভিল হান্ট ২ কার্যক্রমে অভিযান চালিয়ে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে(৬৫)গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি)। গত ২০ডিসেম্বর দিবাগত রাত পোনে দুইটায় বিরামপুর থেকে তাঁকে আটক করা হয়।

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়সূত্রে জানা যায়,দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস ) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা শাখা ( ডিবি ) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন ।

তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে ।গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান