সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ৩৬৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

দিনাজপুরে ৩৬৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১
দিনাজপুরে ৩৬৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্যসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব )।

সোমবার ৪ মার্চ দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়ার রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে  মাটির নিচে পুতে রাখা ৩৬৪ বোতল ফেন্সিগ্রীপ, ফেন্সিডিল, এম.কে ডিল ও ফেয়ারডিলসহ মৃত বুদু মন্ডল এর ছেলে মোঃ অবাইদুল ইসলাম’কে ( ৩০) গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৩( র‌্যাব )ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক ( মিডিয়া ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ৭নং শিবনগর ইউনিয়নের অর্ন্তগত আদর্শ কলেজপাড়া গ্রামের মোঃ অবাইদুল ইসলামের আধা-পাকা বসত বাড়ির ভিতরে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো ৩৬৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় সিমান্ত এলাকা থেকে তারা দীর্ঘদিন থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় কৌশলে মজুদ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।

ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ