সর্বশেষ খবরঃ

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়
দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার( ১৮সেপ্টেম্বর ) সকাল ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে এসপি নাজমুল হাসান বলেন মানুষ যে যেই রাজনৈতিক মতাদর্শের হোক,ব্যবসায়ী হোক,সাধারন মানুষ হোক এমনকি কোন অপরধী হোক সর্বাগ্রে আমাদের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।কোন মানুষ যেন কোন বৈষম্যের শিকার না হয় ।

মানুষ যখন কোন বৈষম্যের শিকার হবে তখন সে মন থেকেই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে।এছাড়াও তিনি বলেন আমি বৈষম্যের বিরুদ্ধে,যে কোন অপরাধ নির্মূলে এবং মাদক নির্মূলে আপনাদের সহোযোগিতা নিয়ে কাজ করতে চাই।

এর পাশাপাশি তিনি বলেন আমাদের কাজের কোন ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেন অবগত করেন এবং পুলিশের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হয় সেইদিকসহ দিনাজপুরকে প্লাস্টিক মুক্ত দিনাজপুরে পরিণত করার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ।

এসময় দিনাজপুর দুই প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের