সর্বশেষ খবরঃ

দিনাজপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: দিনাজপুরে বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ২৭ অক্টোবর-২০২৪ ) সকাল ১১টায় দিনাজপুর শহরের জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর-৪ ( খানসামা-চিরিরবন্দর ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া।

জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, মোঃ মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি, আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সুস্থ্যতা কামনা, জেলা বিএনপি, জেলা যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা। এর আগে একই স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা মহিল দল, পৌর বিএনপি, জেলা যুবদল, পৌর যুবদলসহ যুবদলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী