সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

দিনাজপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দিনাজপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি:: দিনাজপুরে হানিফ কোচের সংগে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হেমব্রম নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ইজিবাইকের দুজন যাত্রী গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।

বৃহস্পতিবার ( ২জানুয়ারি )দুপুর আড়াইটার দিনাজপুর শহরের ভবাইনগর চুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুরভিত হেমব্রম ( ২৫) দিনাজপুর সদরের কসবা বিশতপাড়া এলাকার দ্রমিক হেমব্রম এর ছেলে।আহতরা হলেন কসবা এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ জনি( ৩৫) এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে অজিম উদ্দিন (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কোতোয়ালি থানা সূত্রে জানা যায় দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয় ও ইজিবাইকের যাত্রী দুজন গুরুতর আহত হয়।

ঘটনার পরপরেই কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকার পর কোতোয়ালি পুলিশ ও ফায়ার ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃমতিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের