সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায়  পহেলা বৈশাখ উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায়  পহেলা বৈশাখ উদযাপন
দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায়  পহেলা বৈশাখ উদযাপন

চন্দন মিত্র ( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুর জেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে( বাংলা নববর্ষ ১৪৩৩ ) পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনে ছিল উৎসবের আমেজ।

দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর-এ-শহীদ বড়মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাহীনুর ইসলাম।

এছাড়াও দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) এস.এম. হাবিবুল হাসান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান রহমান, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও আখতারুজ্জামান জুয়েল, যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

এদিকে দিনাজপুর শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

আরো খবর

নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা