সর্বশেষ খবরঃ

দিনাজপুরে নৈশপ্রহরী জোনাকু হত‍্যা মামলার আসামী গ্রেফতার

দিনাজপুরে নৈশপ্রহরী জোনাকু হত‍্যা মামলার আসামী গ্রেফতার
দিনাজপুরে নৈশপ্রহরী জোনাকু হত‍্যা মামলার আসামী গ্রেফতার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নৈশ প্রহরী কৃষ্ণ চন্দ্র রায় ওরফে জোনাকুকে গলা কেটে হত‍্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরল পুলিশ।

নৈশপ্রহরী হত‍্যার প্রধান আসামী সুবাস চন্দ্র রায় ওরফে কাইচালু ( ৩৮) একই ইউনিয়নের আজিমপুর ( ধনেষ মেম্বার পাড়া ) এলাকার বৈদ‍্যনাথ রায়ের ছেলে।

উল্লেখিত গত ২৮ জুলাই রাত্রি অনুমান ৪টায় ( ফজরের নামাজের পূর্বে ) বিরল থানাধীন ১২নং রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকুকে অজ্ঞাতনামা হত্যাকারী ধারালো অস্ত্রদ্বারা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মৃত জোনাকুর ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হাসানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পুলিশ সদস‍্যদের সহোযোগিতা এবং নিরলস প্রচেষ্টায় সাতদিনের মধ‍্যে নৈশপ্রহরী হত‍্যার প্রধান আসামী সুবাস চন্দ্র রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় লিপিবদ্ধ করে আদালতের মাধ‍্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হাসান জানান আসামী সুবাস চন্দ্র নৈশপ্রহরী জোনাকুকে হত‍্যার উদ্দেশ‍্যে এক মাস পূর্বেই চাকু বানিয়ে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। পূর্বের বেশ কয়েকটি বিরোধের জের ধরে সে নৈশ প্রহরী জোনাকুকে হত‍্যা করে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন