সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

দিনাজপুরে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
দিনাজপুরে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: রাস্তার ভাঙ্গনরোধে ব্যবহৃত এজিং এ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিনাজপুরে এক পথচারীর মৃত্যু হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার ( ২৬সেপ্টেম্বর )সকাল আনুমানিক ৯টায় দিনাজপুর সদরের উপশহর জনতা ক্লিনিকের সামনে এক পথচারী হঠাৎ ইটে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই পথচারির মৃত্যু হয় ।

দিনাজপুর কোতোয়ালি থানাসুত্রে জানা যায়,সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস ( ৬০) খানাসামা উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত ধরনী ধর বিশ্বাসের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি পলাতক রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

রিপোর্ট লেখাকালীন সময়ে ধর্ম নারায়ন বিশ্বাসের মৃত দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩