সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ছিনতাইকারী চক্রের এক সদস্যসহ ৩জন গ্রেপ্তার

দিনাজপুরে ছিনতাইকারী চক্রের এক সদস্যসহ ৩জন গ্রেপ্তার
দিনাজপুরে ছিনতাইকারী চক্রের এক সদস্যসহ ৩জন গ্রেপ্তার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আশরাফুল নামে এক ইজি বইক চালককে গলা কেটে অটো ছিনিয়ে নিয়ে যাওয়া দুষ্কৃতীকারি চক্রের এক সদস্যসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত আসামীরা হলেন সৈয়দ পুর মিস্ত্রি পাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোকছদুল মোমিন ( ২৩),
দিনাজপুর বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ জামাতুল ইসলাম (২৮)  ও দিনাজপুর সদরের পশ্চিম মিশন রোড এলাকার মৃত মঈন খানের ছেলে মোঃ রাজন(৪২)।

গত ৪ জুন রাত ১০টায় চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট এর উওরে জোতরঘু গ্রামের ফাঁকা রাস্তায় এ ঘটনাটি ঘটে।

ইজি বইক চালক আশরাফুল ( ২২ ) ভাগ্যক্রমে বেঁচে যায় এবং বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সে নীলফামারী জেলার সৈয়দপুর মিস্ত্রিপাড়া এলাকার মোঃ হায়দার আলীর ছেলে।

এ ঘটনার পরপরেই অটো চালক আশরাফুলের বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ এর সরাসরি দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) শেখ জিন্নাহ আল মামুন এর প্রত্যক্ষ তদারকিতে অভিযানে নামে চিরিরবন্দর থানার পুলিশ ।

তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তিদের সনাক্তপূর্বক গ্রেপ্তার করতে পুলিশ নীলফামারী জেলাসহ আশেপাশের উপজেলায় অভিযান চালিয় গত ২০জুন নীলফামারী ,ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের দক্ষিন জোড়াবাড়ি গ্রামের রেলস্টশন সংলগ্ন হাসানুর রহমান নামে জনৈক এক ব্যক্তির বাসা থেকে মোঃ মোকসেদুল মোমিন (২৩)কে আটক করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকাসহ তার সহোযোগী অপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। তার দেয়া তথ্য মতেই ছিনতাই হওয়া ইজিবাইকের ব্যাটারি সহ দিনাজপুর চাউলিয়াপট্রি থেকে ভাংগারী ব্যবসায়ী জামাতের ইসলাম ও চোরাই মাল ক্রয়কারী মোঃ রাজনকে গ্রেফতার করা হয় । মুল ঘটনার সাথে জড়িত অপর দুই আসামি আলামিন ও বাবু পলাতক রয়েছে।

শুক্রবার সকালে দিনাজপুর সদর সার্কেল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল )শেখ জিন্নাহ আল মামুন।

এসময় তিনি বলেন আসামী মোকছদুলমোমিন সহ তার সহযোগীরা সৈয়দপুর থেকে রিজার্ভ ভাড়া করে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার জোতরঘু গ্রামের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক আশরাফুলের প্রথমে দড়ি দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে অটোচালক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে অটোচালক প্রতিহত করার চেষ্টা করলে দুষ্কৃতীকারিরা ধারালো চাকু দিয়ে অটোচালককে হত্যার উদ্দেশ্যে গলা কেটে শ্বাসনালিতে আঙ্গুল ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে অটো নিয়ে পালিয়ে যায় ।

পরবর্তীতে অটোচালককে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে ।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অটোচালক আশরাফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । বর্তমানে সে আশংকামুক্ত রয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের