সর্বশেষ খবরঃ

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির মনোনয়ন সংগ্রহ

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির মনোনয়ন সংগ্রহ
দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির মনোনয়ন সংগ্রহ

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার ( ২৪ ডিসেম্বর ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা সহ জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি ) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং আশা–আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহীয়সী নারী নিজের জীবন বাজি রেখে ,অন্যায় ,জেল জুলুম সহ্য করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে কখনও আপস করেননি।

তিনি আরও বলেন, এমন একজন মহীয়সী নারী দিনাজপুর সদর–৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন— এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়।

এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যাশা—আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার জন্য এটি হয়ত জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা যেন তাঁকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, আপনারাই তা করবেন।

সবশেষে তিনি বলেন, দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান প্রদান করবেন— এটাই আমাদর প্রত্যাশা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার