সর্বশেষ খবরঃ

দিনাজপুরে কাজীকে অপহরন ঘটনায় গ্রেফতার-৫

দিনাজপুরে কাজীকে অপহরন ঘটনায় গ্রেফতার-৫
দিনাজপুরে কাজীকে অপহরন ঘটনায় গ্রেফতার-৫

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে কাজীকে অপহরন করে মুক্তিপন আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাকিবুল আলম রাকিব ( ১৬) এরশাদ আলীর ছেলে, ইউসুফ আলী (২৬) মৃত আব্দুর রশিদ খানের ছেলে, জোবাযের (২২) মোহাম্মদ আলীর ছেলে, আইজুল (২৫) আব্দুল কাদেরের ছেলে এবং তার পিতা আব্দুল কাদের (৬০) বাসেদের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়।এর আগে দুইলাখ টাকা মুক্তিপণের দাবিতে গতকাল রবিবার নিকাহ রেজিষ্টার কাজীকে অপহরন করে একটি সক্রিয় গ্রুপ।


কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান,অপহরনের শিকার নিকাহ রেজিষ্টার কাজী মোজাফফর হোসেন বিরলে ৮ নম্বর ইউনিয়নের কাজী। তিনি একই এলাকার গতকাল কামদেবপুর গ্রামের বাসিন্দা।

আটক ৫ অপহরনকারি শহরের মিশনরোড বিজিবির সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন মহল্লার বাসিন্দা। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ শেষে কাচারি এলাকায় একটি গ্যারেজে মোটর সাইকেল রাখার পরপরই মোবাইলে একটিকল রিসিভ করেন।বোনের বিয়ে পড়ানোর কথা বলে কলকারী কাজীর অবস্থান জেনে নেয়।

এরপর একটি মোটর সাইকেলে তুলে তাকে শহরের মিশনরোডে বিজিবি সেক্টর হেড কোয়াটারের পাশে একটি বাড়ীতে নিযে যায় অপহরণকারিরা। এসময় দেশীয় অস্ত্রে প্রান নাশের ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মুক্তিপন বাবদ তার কাছে ২ লাখ টাকা দাবি করে তারা।

এক পর্যায়ে ছেলের কাছে ফোন করে আরো ১০ হাজার বিকাশে নেন তিনি। স্হানীয় এজেন্টের কাছে বিকাশ ভাঙ্গিয়ে ক্যাশে পরিনত করে আপহরনকারিরা। তার কাছে মোটর সাইকেলের চাবি এবং টোকেন হাতিয়ে নিয়ে গ্যারেজ থেকে মোটর সাইকেলটি নিয়ে আসে তারা। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ৩ টি সাদা স্টাম্পে স্বাক্ষর নিয়ে মোটর সাইকেলসহ তাকে ছেড়ে দেয় অপহরনকারিরা। এ ঘটনায় রাতে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি মামলা করেন কাজীর ছেলে গোলাপ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা জাহেদুল সরকার জানান,রাতেই সংশ্লিস্ট মিশনরোড এলাকায় অভিযানে ঘটনাস্হল থেকে ২জনকে এবং পরবর্তীতে আরো ৩ জনকে আটক করতে সক্ষম হন পুলিশ। এবং পলাতক অন‍্যান‍্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব‍্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানা যায়।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া