সর্বশেষ খবরঃ

দংশনের পরে রাসেল ভাইপার নিয়ে রামেকে কৃষক

দংশনের পরে রাসেল ভাইপার নিয়ে রামেকে কৃষক
দংশনের পরে রাসেল ভাইপার নিয়ে রামেকে কৃষক

স্টাফ রিপোর্টার :: ধান খেতে কাজ করার সময় বিষধর সাপ রাসেল ভাইপার দংশন করেছিল কৃষক হেফজুল আলীকে ( ৪৫)। হেফজুল ওই সাপকে পিটিয়ে মেরে মৃত সাপ নিয়ে চলে গিয়েছেন হাসপাতালে।হেফজুল রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।

শুক্রবার ( ৩১ মে ) সকাল ১০টার দিকে এলাকার একটি কৃষি জমিতে ধান কাটার সময় কৃষক হেফজুলকে রাসেল ভাইপার দংশন করে। সাপটিকে মেরে ফেলার পর হেফজুল প্রথমে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক ) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টার দিকে তিনি মৃত সাপটিসহ রামেক হাসপাতালে আসেন।

আহত কৃষক হেফজুল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ধান খেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। কিন্তু সেখান থেকে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যালে যাওয়ার পরামর্শ দেন।

পরে তিনি রামেক হাসপাতালে এসে ভর্তি হন। তার ধারণা চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ ( এন্টিভেনম ) দিতে পারবেন। তাতে তার সঠিক চিকিৎসা হবে এমন আশায় সাপটি সাথে নিয়ে এসেছেন।হাসপাতালে আসার পর তিনি নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন ১৬ নম্বর ওয়ার্ডে।

হাসপাতালের চিকিৎসকরা হেফজুলকে জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপ দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান, তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন।এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল।

আরো খবর

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১