সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনা জেলার তেরখাদা উপজেলার সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে অষ্টলীলা কীর্তন অনুষ্ঠানে ( ২৪ শে জানুয়ারি )রাত ১০ টার দিকে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে কীর্তন উপভোগ করাসহ আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন ছিলেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি আমাদের সমাজকে আরও মানবিক ও সহনশীল করে তোলে। তিনি আরও বলেন, ধর্মের নামে কোনো বিভেদ নয় ,ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বিএনপির অঙ্গীকার। রাষ্ট্র পরিচালনায় সকল সম্প্রদায়ের মানুষের মতামত ও অধিকার সমান গুরুত্ব পাবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং সাহাপাড়া কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে আজিজুল বারী হেলাল আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং অষ্টলীলা কীর্তন অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost