সর্বশেষ খবরঃ

তেরখাদায় স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর মতবিনিময় সভা

তেরখাদায় স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর মতবিনিময় সভা
তেরখাদায় স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর মতবিনিময় সভা

সাগর কুমার বাড়ই ( খুলনা ) জেলা প্রতিনিধি :: শুক্রবার( ১৯ শে ডিসেম্বর )বিকেল ৩টার দিকে খুলনা-০৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী এস. এম. আজমল হোসেন বাচ্চু’র আয়োজনে খুলনার তেরখাদা উপজেলার মসুনদিয়া পৈত্রিক ভিটায় এক মতবিনিময় সভা, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য তরফদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী মোল্যা, মোঃ মামুন মোল্যা, মোঃ টুকু মিয়া ভুইয়া, খন্দকার হাবিবুর রহমান,মোঃ গোলাম মোস্তফা সিকদার, মোঃ ফারুক শেখ, মোঃ আজাদ মোল্যা, মোঃ শৈয়েব চৌধুরী।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এডঃ আজমল হোসেন বাচ্চু বলেন,অবহেলিত তেরখাদাকে মডেল তেরখাদায় রূপান্তরিত করার সময় এসেছে।

তিনি বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই ভুতিয়ার বিলের জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জনগণের সুষম চাষাবাদের সুবিধা সৃষ্টি করা হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে।

উন্নয়ন বঞ্চিত জনপদ তেরখাদাকে মডেল তেরখাদায় রূপান্তরিত করতে প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করা। তিনি জনগণের দোড় গোড়ায় ভোট প্রার্থনার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন