সর্বশেষ খবরঃ

তুরস্ক ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে

তুরস্ক ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে
তুরস্ক ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের সেদেশ থেকে বহিষ্কার করতে যাচ্ছেন। তিনি তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছেন।

এই দশজনের বিরুদ্ধে তার অভিযোগ, ( তুরস্কে জন-হিতৈষীকর কাজের জন্য সুপরিচিত ) মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে তারা বিবৃতি দিয়েছিলেন।

এটি তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সামিল। রাষ্ট্রদূতরা চাকরি করতে এসে তাদেরকে ‘নির্দেশ’ জারির সাহস দেখাতে পারেন না বলে এরদোয়ান উল্লেখ করেছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহে বিনা বিচারে কাভালাকে আটকের বিরুদ্ধে যৌথভাবে এই বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি নেদারল্যান্ডস. নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর তাদেরকে তলব করে বিবৃতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

‘সরকার বিরোধী বিক্ষোভে’ অর্থ জোগানো এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে আছেন। তবে তিনি দোষী সাব্যস্ত হননি।

সূত্র: বিবিসি

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন