সর্বশেষ খবরঃ

তিন টম ক্রুজকে ঘিরে বিস্ময়ের সৃষ্টি

তিন টম ক্রুজকে ঘিরে বিস্ময়ের সৃষ্টি
তিন টম ক্রুজকে ঘিরে বিস্ময়ের সৃষ্টি

বিশ্বজুড়ে হলিউড অভিনেতা টম ক্রুজের ভক্ত-দর্শকের সংখ্যা অগণিত।এই বয়সেও নিত্যনতুন ঝুঁকিপূর্ণ বিভিন্ন শট দিয়ে সিনেমা দর্শকদের তাক লাগিয়ে দেন নিয়মিত। সিনে পর্দার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফ্রেমে তিনজন টম ক্রুজকে ঘিরে বিস্ময়ের সৃষ্টি হয়েছে ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে,তিনজনই সাদা শার্ট পরে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই ছবি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপার। কেউ কেউ বলছে এখানে একজন আসল টম ক্রুজ আর বাকি দুজন তার বডি ডাবল।

এদিকে সত্যিকারের টম কে আর কারা নকল তা নিয়ে সংশয় এর পাশাপাশি যোগ হয়েছে নতুন সমস্যা। বাকি দুজন কি আদৌ রক্তমাংসের মানুষ, না কি কৃত্রিম বুদ্ধিমত্তা তা নিয়েও চর্চায় মেতেছেন ভক্তরা।

৬০ বছর বয়সের টম ক্রুজ মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে সিনেমার জন্য, সেই ‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ১’ খুব শিগগির মুক্তি পাবে।

স্টুডিওতে সেট বানিয়ে নয়,বরং মহাকাশেই তৈরি হয়েছে সেই সিনেমা।আগামী ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভেনেসা কিরবি,হেনরি চের্নি প্রমুখ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার