সর্বশেষ খবরঃ

ডাকাতি মামলার আসামী ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

ডাকাতি মামলার আসামী ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত
ডাকাতি মামলার আসামী ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

বরিশাল প্রতিনিধি:: ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ( ২ অক্টোবর ) বিকেলে কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় পুলিশ সন্দেহভাজন ডাকাত সদস্য আবুল কালামসহ তার দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মোঃ ফরিদ খন্দকার তার বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় সন্দেভাজন আসামি আবুল কালামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ।এ সময় আবুল কালামের দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগমসহ স্থানীয় ১০/১৫ জন আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শহিদুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু