সর্বশেষ খবরঃ

ট্রাক চালকের আড়ালে অস্ত্র সরবারহ!অতঃপর ডিবি পুলিশের হাতে গ্রেফতার

ট্রাক চালকের আড়ালে অস্ত্র সরবারহ!অতঃপর ডিবি পুলিশের হাতে গ্রেফতার
ট্রাক চালকের আড়ালে অস্ত্র সরবারহ!অতঃপর ডিবি পুলিশের হাতে গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল,দুটি ম্যাগজিন ও ২টি গুলিসহ মোঃ ফরহাদ হোসেন( ৩২) ও মোঃ সাকিব হোসেন ( ১৯) নামের দুই  অস্ত্র সরবারহকারী গ্রেফতার হয়েছে। তারা পেশায় ট্রাক চালক ও হেলপার। দীর্ঘদিন ধরেই তারা নিজ পেশার আড়ালে অস্ত্রব্যবসায়ীদের হয়ে চাহিদামত দেশের বিভিন্ন জেলায় অস্ত্র সরবারহ করে আসছিলো।

ফরহাদ যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।

সোমবার ( ২৫ আগস্ট ) রাতে যশোর কোতয়ালী থানাধীন চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই যুবককে অস্ত্র,ম্যাজজিন ও গুলিসহ গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।

জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,পোগন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই নাজমুল হোসেন সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় চাঁচড়া টু পালবাড়িগামী হাইওয়ে রাস্তার উপর বেনাপোল হতে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ( ট-১১-২১৭৭) থামিয়ে তল্লাশী চালান। এসময় গাড়ীর চালক ফরহাদ হোসেনের দেখানো মতে সিটের নিচ হতে কসটেপদ্বারা মোড়ানো ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ২টি পিস্তলের গুলি উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেনাপোল এলাকা হতে অস্ত্র বহণ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয় মর্মে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে।

এ সংক্রান্তে ডিবি পুলিশের এস আই শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় একটি এজহার দায়ের করেছেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঞা ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদ্বয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার