সর্বশেষ খবরঃ

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ী আটক

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ী আটক
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ী আটক

বিশেষ প্রতিবেদক :: টাঙ্গাইলের ঘাটাইলে জেসমিন আক্তার জেমি নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেন ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ২৯ জুন ) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।নিহত জেসমিন আক্তার মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার বছর আগে মনিরের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় জেসমিন আক্তার জেমির। কিছুদিন না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার রাতে কথা-কাটাকাটির জেরে মনিরের এলোপাতাড়ি মারধরে অসুস্থ হয়ে পড়েন জেমি। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন জেমিকে প্রথম ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে আটক করা হয়েছে। মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন