সর্বশেষ খবরঃ

ঝোপের ভেতর থেকে দুমকির সাকিবের মরদেহ উদ্ধার

ঝোপের ভেতর থেকে দুমকির সাকিবের মরদেহ উদ্ধার
ঝোপের ভেতর থেকে দুমকির সাকিবের মরদেহ উদ্ধার

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাকিব হাওলাদার বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত সাকিব হাওলাদারের পিতা জসিম হাওলাদর জানান, আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন তার মায়ের কাছে ফোন করেছিল। সাকিব তার মাকে তখন বলে যাত্রীদের অবস্থা ভালো না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল-তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ও লাশ মর্গে যাবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো খবর

নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু