সর্বশেষ খবরঃ

ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি থেকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলনের সদস্যরা

ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি থেকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলনের সদস্যরা
ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি থেকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলনের সদস্যরা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি সদর উপজেলার শালবন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার ( ৩১ মে ) সকাল থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবক টিম পাহাড়ের ঢালে ও নিচু স্থানে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মাঝে সরাসরি গিয়ে তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরে সহযোগিতা করে। পাশাপাশি মাইকিং, প্রচারপত্র বিতরণ ও ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে পাহাড়ি জনগণকে দুর্যোগকালীন সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আরিফ, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম,প্রচার সম্পাদক তারেক রহমান, জেলা দায়িত্বশীল সাইফুল আলম, শ্রমিক আন্দোলনের জেলা দায়িত্বশীল ইসমাইল হোসেন, মো. বেলায়েত হোসেন, জাহাঙ্গীর আলম এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, যুব নেতা আবদুল ওয়াহিদসহ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার দায়িত্বশীল হাফেজ মামুনুর রশীদ ও ছাত্র নেতা মুজিবুর রহমান।

জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক স্বেচ্ছাসেবক এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়াই তাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের সচেতনতামূলক তৎপরতা তাদের জন্য সময়োপযোগী ও সাহস জোগানো এক উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এমন ভূমিকা পাহাড়ি জনপদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন