
শনিবার ( ২০ অক্টোবর ) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে ডিবি সদস্য ও পুলিশের যৌথ অভিযানে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দানকারী ছদ্দনামধারী শওকত হোসেনকে গ্রেফতার করে।
এসময় তার কাছ হতে অবৈধ্য কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,৩টি মোবাইল,৩টি পেন ড্রাইভ.৫টি ভূয়া নিয়োগ পত্র,৯টি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের ছিল,৯টি ব্ল্যাঙ্ক স্টাম, যমুনা ব্যংকের ১ টি ব্ল্যাঙ্ক চেক ও ১১টি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করেন।এর আগে রুবেল হোসেন নামের এক ভূক্তভোগী ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখে প্রতারক শওকতের নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে জানা যায়, ঐ প্রতারক নড়াইল জেলা প্রশাসকের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে বিভিন্ন সময়ে ৫জন ভূক্তভোগীর কাছ বিভিন্ন জাগা হতে ২৫লাখ ২০হাজার টাকা নিয়ে তাদের জাল নিয়োগপত্র প্রদান করেছে।ভূক্তভোগীরা পরবর্তীতে জাল নিয়োগপত্র নিশ্চিত হয়ে প্রতারকের নামে মামলা রুজু করে।সংবাদ লেখাকালীন সময়ে গ্রেফতারকৃত প্রতারক আসামীকে কোর্টে সোপার্দের পক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost