সর্বশেষ খবরঃ

জেনেভা ক্যাম্প থেকে কোটি টাকা,ককটেল ও মাদক উদ্ধার

জেনেভা ক্যাম্প থেকে কোটি টাকা,ককটেল ও মাদক উদ্ধার
জেনেভা ক্যাম্প থেকে কোটি টাকা,ককটেল ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার :: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় গভীর রাতে অভিযান চালিয়ে আবারও কোটি টাকা,ককটেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার( ১৫ আগস্ট )ভোর রাত ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে এই অভিযান চালানো হয়।এসময় ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে ক্যাম্পে আসবে। তাকে গ্রেফতারের উদ্দেশে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায়। সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে সোহেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেফতার হলেও ছয় মাস কারাগারে থেকে জামিনে মুক্তি পায় সে। মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে। দুই দিন আগে ক্যাম্পে কুপিয়ে হত্যার ঘটনায় তার ১৩ সহযোগীকে গ্রেফতার করা হলেও সোহেল পালিয়ে যায়।

যৌথ বাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন