সর্বশেষ খবরঃ

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলোঃপ্রধান উপদেষ্টা

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলোঃপ্রধান উপদেষ্টা
ছবি সংগৃহীত

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকেল ৫টার দিকে ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর শেষে এক বক্তৃতায় এমন কথা বলেন প্রধান উপদেষ্টা। সে সময় তিনি জুলাই আন্দোলনে আহত,নিহত সব বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সে সময় তিনি বলেন, ‘এখানে আমরা সবাই মিলে যে কাজটা করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম,সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে,আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।

এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারাই বাংলাদেশকে গড়বে।’

এর আগে,জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন