সর্বশেষ খবরঃ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঞ্চ মাতাবেন যে তারকা শিল্পীরা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঞ্চ মাতাবেন যে তারকা শিল্পীরা
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।এ উপলক্ষে মঙ্গলবার( ৫ আগস্ট )দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট,যেখানে দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।গতকাল রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকবে আর্টসেলের গান। সন্ধ্যা ৭টায় মঞ্চে গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা। ৪টায় মঞ্চে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে। এদিন দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও ৩টায় ইথুন বাবু ও মৌসুমি,দর্শকদের গানে গানে মাতাবেন।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড,সেজান ও শুন্য’র পরিবেশনা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন