স্টাফ রিপোর্টার :: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান করেন।
রোববার ( ১৬ আগস্ট ) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পরে পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তিনি। বক্তব্যে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু নির্মাণে প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost