সর্বশেষ খবরঃ

জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হতে চায় যশোরের দিব্য

জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হতে চায় যশোরের দিব্য
জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হতে চায় যশোরের দিব্য

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরের তৃষান বসু দিব্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।সে উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আগামী ২০ মে-২৪ ঢাকাতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃষান বসু শ্রেষ্ঠ হতে চায়।

দিব্যর  বাবা কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার বাসিন্দা। আঞ্চলিক কবি ও গীতিকার অলোক কুমার বসু বাপী কেশবপুর মধুসূদন সংগীতালয়ের পরিচালকও তিনি। দিব্যর মা টুম্পা দে উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

তৃষাণ বসুর বাবা অলোক কুমার বসু বাপী বলেন, ”মাত্র পাঁচ বছর বয়সে সে সংগীতাঙ্গনে প্রবেশ করে এবং ২০১৯ ইং সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মাবোধক সংগীতে সারাদেশের ভেতর সে দ্বিতীয় স্থান অধিকার করে। আমার ছেলে বর্তমানে দক্ষিণবঙ্গের বিশিষ্ট দুই সংগীতজ্ঞ সাতক্ষীরার শ্যামল সরকার ও অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যয়ের নিকট নজরুল এবং শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছে। এতো অল্প বয়সে দিব্য’র সফলতায় আমরা গর্ববোধ করছি”।

তৃষান বসু দিব্য জানায়, ‘বাবা-মায়ের হাত ধরে আমার সংগীতাঙ্গনে প্রবেশ করা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কেশবপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, এবার আগামী ২০ মে-২৪ ঢাকাতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবো এবং সেখানেও শ্রেষ্ঠ হতে চায়’।সে সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেছে।

আরো খবর

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া