সর্বশেষ খবরঃ

জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন

জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন
জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন

বিশেষ প্রতিবেদক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

সোমবার ( ২৪ জুন ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আহাদ আলী জানান,বুকে ব্যথা নিয়ে রবিবার ( ২৩ জুন ) শাহজাহান ভূঁইয়া শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সকালে তিনি মারা যান।

শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া।

জানা গেছে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। ২০০১ সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন।

উল্লেখ্য নানান অপরাধে গ্রেফতারের পর শাহজাহান ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান এবং দীর্ঘ বছর ধরে সাজা ভোগ শেষে ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার