সর্বশেষ খবরঃ

ছাদ হতে ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ছাদ হতে ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: একটি ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক ( এডি ) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন।

দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

রমনা থানা সূত্রে জানা গেছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

রমনা থানার এসআই মোঃ মোফাজ্জল গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে ওপর থেকে একটা ইট পড়েছে। বিষয়টি কীভাবে হয়েছে আমরা তদন্ত করছি।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া