সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :: চুয়াডাঙ্গার সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ জুন ) সকাল ১০টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও আখের সাথে সাথীফসল হিসেবে ডাল,মসলা এবং সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডঃ আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।

মাঠ দিবস অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন- জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের কৃষক রাজেদুল ইসলাম ও নিশ্চিন্তপুর গ্রামের আমিনুল হক এবং সদর উপজেলার ডিহি গ্রামের মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যবস্থাপক ( কৃষি ) আশরাফুল আলম ভুঁইয়া, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুয়াডাঙ্গার দর্শনা উপকেন্দ্রর ইনচার্জ ওমর খৈয়াম এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও কৃষকগণ তাদের সাথীফসল পেঁয়াজ,রসুন, টমেটো ক্ষেত পরিদর্শন করেন। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার