সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় নার্সিং হোমের সেবিকা খুনের ঘটনায় আটক-৫

চুয়াডাঙ্গায় নার্সিং হোমের সেবিকা খুনের ঘটনায় আটক-৫
চুয়াডাঙ্গায় নার্সিং হোমের সেবিকা খুনের ঘটনায় আটক-৫

স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গার জীবননগর শহরে হাফিজা খাতুন ( ৩৫) নামে নার্সিং হোমের এক সেবিকা দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহত হাফিজা খাতুন জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের কবীরের স্ত্রী ও সন্তোষপুর গ্রামের শমসের আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

হাফিজা খাতুন তার কর্মস্থল জীবননগর শহরের মা নার্সিং হোমে শনিবার ( ২৭ জানুয়ারি ) রাতে খুন হন। দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,শনিবার রাত সাড়ে আটটার দিকে মা নার্সিং হোমে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তরা ধারালো ছুরির আঘাতে সেবিকা হাফিজা খাতুনকে হত্যা করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাগবীর জানান, হাফিজাকে রাত ৮টা ৫০ মিনিটে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফলে হাসপাতালে আনার পথে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩