সর্বশেষ খবরঃ

চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান

চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
ছবি সংগৃহীত

গ্রেপ্তারের একদিন পর শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি ) রাতে চীনা মাছ ধরার নৌযানের ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে জাপান। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

জাপানের মৎস্য সংস্থা দাবি করেছে, ওই ক্যাপ্টেন তাদের পরিদর্শন বা তল্লাশি করার নির্দেশ মানেননি তাই তাকে আটক করা হয়েছিল।

জাপান কর্তৃক একটি চীনা মাছ ধরার নৌকা আটক এবং এর ক্যাপ্টেনকে গ্রেপ্তারের পর চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাবিকদের নিরাপত্তা ও আইনসম্মত অধিকার রক্ষার আহ্বান জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার মেয়াদের মাত্র কয়েক সপ্তাহ পরেই বেইজিংকে সতর্ক করে বলেন, চীন যদি জোরপূর্বক স্বায়ত্তশাসিত দ্বীপটি দখল করতে চায়, তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে।

প্রতিক্রিয়ায়, বেইজিং টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে, চীনা নাগরিকদের জাপান সফরের ব্যাপারে সতর্ক করেছে এবং রাশিয়ার সাথে যৌথ বিমান মহড়া করেছে।

চীন সম্ভাব্য সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য জাপানে পণ্য রপ্তানির উপর নিয়ন্ত্রণও কঠোর করেছে,যা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে যে বেইজিং গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দিতে পারে।

জাপানের বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আটককৃত একটি নৌকা জাপানের মেশিমা দ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৮৯.৪ নটিক্যাল মাইল (১৬৬ কিলোমিটার) দূরে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল।বিবৃতিতে আরও বলা হয়েছে,এটি কোনও বিতর্কিত এলাকা নয়।

আরো খবর

শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ