সর্বশেষ খবরঃ

চাঁদপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু হলো- সামিউল (৪) সামিয়া (৩) এবং বায়েজিদ (৪)। সামিউল ও সামিয়া আপন দুই ভাইবোন।

বৃহস্পতিবার ( ২৮ মার্চ ) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়। একই উপজেলার কাশিমপুর খামার বাড়ির পুকুরে ডুবে বায়েজিদ নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে।

তাদের স্বজন জানায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাড়িতে খেলা করছিল সামিউল ও সামিয়া। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

তাদের অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রিপন বালা বলেন, শিশু বায়েজিদের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডুমতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের