সর্বশেষ খবরঃ

চরফ্যাশানে নৌকা ও সতন্ত্র প্রার্থী বিজয়ী

চরফ্যাশানে নৌকা ও সতন্ত্র প্রার্থী বিজয়ী
চরফ্যাশানে নৌকা ও সতন্ত্র প্রার্থী বিজয়ী

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে একটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- চরফ্যাশন থানার ওসমানগঞ্জে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাসেম মোল্লা। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদন্দী নৌকা প্রার্থী আশ্রাফুল আলম পেয়েছেন ৩১০১ ভোট।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নে তৃতীয় বারের মত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম মহাজন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ কবির মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৪৬ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার ৭ ইউনিয়নে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত। ৫ ইউনিয়নে সদস্য পদে এবং দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলার ৫ টি ইউনিয়নে বিনা প্রতিদন্দীতায় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মোঃ সিরাজ মিয়া, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পন্ডিত, নজরুল নগর ইউনিয়নে মোঃ রুহুল আমিন হাওলাদার, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন