সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স ম জিয়াউর রহমান:: চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আলমাস সিনেমা এলাকায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরের দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি সকাল থেকে ফুটপাতে পড়ে ছিলো, পরে কতোয়ালী থানায় ফোন করা হলে দুপুর দেড়টার দিকে এসে পুলিশ লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়।

পুলিশ উপ-পরিদর্শক আমির জানায়, মৃত ব্যক্তি একজন পুরুষ। বয়স আনুমানিক ৬০ হবে। ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাথা ঘুরিয়ে পড়ে গেছে ধারণা করা হচ্ছে। পরে আমরা দেড়টার দিকে এসে লাশটি উদ্ধার করি। লাশটির গায়ে গামছা পেছানো ছিলো।

কোতোয়ালী থানার তদন্ত অফিসার মোঃ সেলিম জানান, আমার টিম গিয়ে লাশটি উদ্ধার করেছে। মেডিকেলে সুরত হাল তদন্তের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন