সর্বশেষ খবরঃ

গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান চালিয়ে জেল ও জরিমানা

গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান চালিয়ে জেল ও জরিমানা
গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান চালিয়ে জেল ও জরিমানা

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএসটিআইর অনুমোদন ছাড়াই তৈরি হতো দেশের প্রসিদ্ধ কোম্পানির আদালে নকল জুস। এই নকল জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৪ মার্চ ) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন দুলাল মিয়া ( ৪৩ ) নামে এক ব্যবসায়ী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়। ওই কারখানায় পানি, শরীরের ক্ষতিকারক রং ও নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘ডিএসএফ ফ্রুট্রো’ নামে বাজারজাত করতেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন শাদমান এর নেতৃত্বে একটি সেনাবাহিনীর টীম, এনএসআই, গৌরীপুর থানার পুলিশ ও বিএসটিআই ময়মনসিংহ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

অভিযানে ১৭৮ ক্যারেট ১লিটার ও ২৫০ গ্রাম ওজনের জুস নষ্ট করা হয়েছে, বোতলের গায়ের লেবেল পুড়িয়ে দেয়া হয়েছে। জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক দুলাল মিয়াকে ৩ মাসের কারাদণ্ড প্রদান ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানাটি সীলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখতে পাওয়া যায় একটি নকল জুস তৈরির কারখানা।

বিএসটিআই এর প্রসিকিউসন অনুযায়ী নকল কারখানার মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।যদি কেউ নকল জুস তৈরি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা