রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১০ জুলাই ) বিকেলে উপজেলার ধান মহালে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতায় রাইসা তাজরিয়ান প্রথম,মারিয়াম দ্বিতীয় এবং হোমায়রা তাসনিম হিমি তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার এবং অনুষ্ঠানের প্রধান বক্তা সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার শামীম খান (ইসলামী ব্যাংক) ও সহকারী শিক্ষক আ. হামিদসহ ক্লাবের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলাই ক্লাবের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা, যুক্তিবাদী মনোভাব এবং গবেষণার আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা জানান, ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে বিজ্ঞানভিত্তিক কুইজ, বিজ্ঞান মেলা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost