সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে সেনা অভিযানে হ্যাকার চক্রের ৪সদস্য গ্রেফতার

গোবিন্দগঞ্জে সেনা অভিযানে হ্যাকার চক্রের ৪সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জে সেনা অভিযানে হ্যাকার চক্রের ৪সদস্য গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুক আইডি ও বিকাশ/ নগদ অ্যাকাউন্ট হ্যাক করে আর্থিক প্রতারণা চালানোর অভিযোগে একটি হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার( ১৪ জুলাই ) রাত থেকে ( ১৫ জুলাই ) বিকাল পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল।গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে চক্রের মূল হোতা পলাশের শ্বশুরবাড়িতে এই অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে পলাশ ছাড়াও তার তিন সহযোগী স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ লিটন,সুমন মিয়া এবং সাইদুলকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, একাধিক অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে,এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ফেসবুক আইডি হ্যাক করে এবং বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

অভিযান শেষে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা