
আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিল সহ আনোয়ার হোসেন ( ৩৮ ) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ গাইবান্ধা।গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউপির শিহিগাঁও গ্রামের আইন উদ্দিনের পুত্র।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের আসাদ মোড় এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিল ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost