সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে আটক-২

গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে আটক-২
গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে আটক-২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড অফিসের ভিতরে রাখা বৈদ্যুতিক তার চুরির প্রাক্কালে হাতেনাতে ২ চোরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন – পৌরশহরের ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া ( হীরকপাড়া ) গ্রামের গেদু চন্দ্র বিশ্বাসের পুত্র সম্রাট বিশ্বাস ও ৬নং ওয়ার্ডের চক গোবিন্দগঞ্জ ( ঝিলপাড়া ) গ্রামের সেলিমের শেখের পুত্র জীবন শেখ।

সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৩ টায় দিকে সুপারি গাছ বেয়ে গোবিন্দগঞ্জ থানার বিপরীত অবস্থিত নেসকো অফিসে অনুপ্রবেশ করে। তখন পার্শ্ববর্তী বাসার লোকজন ব্যাপারটি টের পেয়ে নেসকোর স্টাফ মোসলেম উদ্দিনকে মোবাইল ফোনে অবগত করে।

মোসলেম উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে অফিসের কর্মচারী ও দায়িত্ব পালনরত নৈশ প্রহরীকে সংবাদ দেয়। তাৎক্ষণিক নৈশ প্রহরী-কর্মচারীরা ও আশেপাশের লোকজন মিলে ধাওয়া করে ২ চোরকে আটক করে।

গোবিন্দগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী জানান,আসামীদের ২৭ জুলাই সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী