সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার চালবাজার ও কাপড় পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের আগুন চালবাজার, লোহাপট্টি,কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

শনিবার ( ২ সেপ্টম্বর ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত ব্যবসায়ীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন,গভীর রাতে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো খবর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড