সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জের ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেফতার

গোবিন্দগঞ্জের ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেফতার
গোবিন্দগঞ্জের ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং তালুককানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ হাসান মাসুদ ওরফে মাসুদ আলম ওরফে মাসুদ রানা ওরফে মাসুদ মহুরীকে গ্রেফতার করেছে জেলা পিবিআই।

শুক্রবার ( ১১ অক্টোবর ) রাতে গাইবান্ধা সদরে উপজেলার দক্ষিণ ধানঘরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই সদস্যরা।

মামলার আবেদন ও আদালতের আদেশনামা সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের ১৭ জুলাই গোবিন্দগঞ্জ চৌকি আদালতের প্রধান ফটকের সামনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কতিপয় নেতাকর্মী মিলে সরোয়ার আহম্মেদ মিলনকে (৫০) হত্যার উদ্দেশ্যে মারপিটে গুরুতর আহত করে।

ঐ ঘটনায় ভুক্তভোগী সরোয়ার আহম্মেদ মিলন বাদী হয়ে তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল (৪৩), ফরহাদ আকন্দ (৩৪), শাহ আলী চৌধুরী রকি (৩২), সুইট সরকার (৩০), লিংকন (৩১) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামির বিরুদ্ধে আদালতে আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ১লা সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি আমলে নিয়ে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেন।

দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় দায়েরকৃত মামলা নং- সি.আর ৪৪৩/২০২৪। সেই সাথে বাদীর আবেদনটিকে ২৪ ঘন্টার মধ্যে এজাহার হিসেবে গণ্য করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ প্রদানের ব্যবস্থা গ্রহণে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জকে আদেশ দেন। সেই সাথে অক্টোবরের মধ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

গাইবান্ধা জেলা পিবিআই-এর পুলিশ সুপার এ.আর.এম আলিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরোয়ার আহম্মেদ মিলনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে হাজির করে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান