সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালগঞ্জের কাশিয়ানীতে রিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গোপালগঞ্জের কাশিয়ানীতে রিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জের কাশিয়ানীতে জুলাই পূর্ণজাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার( রিক)।

আজ রবিবার ( ১০ আগস্ট ) সকাল ১০টায় রিক কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই পূর্ণজাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে রিকের সকল সদস্যদের পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কিংবা উন্নয়ন—দেশের যেকোনো সংকটময় সময়ে রিক জনগণের পাশে ছিল এবং থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম শাহীন, শাখার সকল সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন