সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া নিবাসী মরহুম শেখ আব্দুর রাজ্জাকের ছেলে,বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার এসএম আবু নঈম আহম্মেদ রিপন( ৫৪ ) গতকাল রাতে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শান্ত স্বভাবের,খ্যাতিমান সম্পন্ন আইনজীবি এবং পরোপকারী, মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। শিক্ষা জীবনে তিনি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করে স্কোয়াড্রন লিডার পদে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন ( যুক্তরাজ্য ) থেকে এমবিএ, এমডিসি ও এলএলবি ( অনার্স ) ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন আইসিএবিতে প্রাক্তন সিনিয়র উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ অ্যাডভোকেট হিসেবে দেওয়ানি, ফৌজদারি, রিট ও কোম্পানি ম্যাটার্সে আইন পেশায় নিয়োজিত ছিলেন। মঙ্গলবার ( ২৩ শে ডিসেম্বর ) বিকালে মরহুমের লাশ নিজ বাসভবনে পৌঁছালে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় এরপর খুলনা নৌবাহিনীর অনারারি সাব-লেফটেন্যান্ট রেজাউল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের জানাজা নামাজ ২৩ ডিসেম্বর ( মঙ্গলবার ) মাগরিব বাদ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা হাফেজ ইমদাদুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, খুলনা বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী,ব্যারিস্টার গোলাম মোস্তফা, মরহুমের ভ্রাতা ডাঃ শেখ আব্দুল মোমেন আহমেদ ( দিনার ), ক্যাপ্টেন শেখ আবুল মাসুম ( মিনার ), কর্নেল এসএম এহসান ( মিল্টন ),শেখ আবু সুফিয়ান রুবেল, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকুসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাঁর পিতার পাশে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost