সর্বশেষ খবরঃ

গাছ কাটায় বাঁধা দেওয়ায় মারধরসহ প্রাণনাশের হুমকির অভিযোগ

গাছ কাটায় বাঁধা দেওয়ায় মারধরসহ প্রাণনাশের হুমকির অভিযোগ
জোরপূর্বক কেটে ফেলা গাছের ছবি

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শায় এজমালি সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ফলজ গাছ কাটায় বাঁধা দেওয়ায় আপন সহদর কর্তৃক মাধরসহ প্রাণনাশের হুমকীর স্বীকার হয়েছেন বাগআঁচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নূরল আমিন।

গত শনিবার ( ২৬ নভেম্বর ) সকালে ছোট ভাই আলম ও তার পুত্র তারমিন সর্দ্দার জোর পূর্বক জমি দখল চেষ্ঠায় দা,কুরাল নিয়ে গাছ কাটার সময় বাঁধা দিলে মারধরের স্বীকার হন বসতপুর গ্রামের মৃত ইনসাফআলী সর্দ্দারের ছেলে নুরুল আমিন মেম্বার।

পিতার মারপিটের খবরে ছেলে ইয়ামিন (৩০ )ছুঁটে আসলে তাকেও ইট ও রড দিয়ে বেধড়ক মারপিট করেছে বলে জানান মাতা ফাতেমা খাতুন। সরেজমিনে বিবাদমান জমিতে একটি খেুঁজুর গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

পিতা-পুত্রের মারপিটের সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী তরিকুল বলেন,সম্পত্তির অংশ নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধলে আলম তার বড় ভাইকে মারধরে করে। তবে অভিযুক্ত আলমের সাক্ষাৎ না মেলায় তার বক্তব্য জানা যাইনী।

আলমগং কর্তৃক প্রাণনাশের হুমকী পাওয়া ভূক্তভোগী পরিবারের সদস্য ফাতেমা খাতুন জানান,আমার দেবর ও তার পুত্র গুন্ডা প্রকৃতির লোক।এর আগেও সে গুন্ডাপান্ডা নিয়ে আমার স্বামীকে মারধর করেছে যা গ্রাম্য মাতব্বরা মিটিয়ে দিয়েছে।

গত রবিবার জোরপূর্বক গাঁছ কাটায় বাঁধা দিলে আমার স্বামী ও সন্তানকে মারধরসহ প্রকাশ্য মেরে ফেলার হুমকী দেয়। মারধরসহ গাছকাটার ঘটনায় বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ করা হয়েছে বলে তিনি আরো জানান।

বাগআঁচড়া তদন্তকেন্দ্রের এস আই আলহাজ জানান,অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে উভয়পক্ষকে পুলিশ তদন্তকেন্দ্রে হাজির হতে বলা হয়েছে। তদন্ত পূর্বক পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবে।

আরো খবর

বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি