সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।

রোববার ( ৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুস সোবহান ওরফে নাড্ডু। তিনি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের মোঃ আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। পরিবারসহ তারা এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করছিলেন।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে এক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশের একটি দল। এসময় আব্দুস সোবহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৯টি বস্তায় বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেইসাথে আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান,গ্রেফতার আব্দুস সোবহানের বিরুদ্ধে এরআগেও খুন,ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) ইবনে মিজান,অতিরিক্ত পুলিশ সুপার ( এ-সার্কেল ) ধ্রুব জ্যোতির্ময় গোপ ( বিপিএম ),জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মোখলেছুর রহমান সরকার,পুলিশ পরিদর্শক ( নিঃ) মোঃ বদরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক