সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানার দাফন সম্পন্ন

গাইবান্ধায় সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানার দাফন সম্পন্ন
গাইবান্ধায় সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানার দাফন সম্পন্ন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধায় জন্ম গ্ৰহন করা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস এম নাজিয়া সুলতানা।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেদুন্নবী মিন্টুর তৃতীয় কন্যা।

তার চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ জানান, প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।

৩০তম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া