সর্বশেষ খবরঃ

গরু জবাই নিষিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কায়

গরু জবাই নিষিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কায়
গরু জবাই নিষিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কায়

শ্রীলংকায় গরু জবাই নিষিদ্ধ করার জন্য আইন সংশোধনের বিলের খসড়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। শ্রীলঙ্কার গবাদি দুগ্ধ-শিল্প এগিয়ে নেওয়ার লক্ষেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানা যায়। এক প্রতিবেদনে এমন তথ্য আনিয়েছে ডেইলি নিউজ।

প্রতিবেদনে বলা হয় মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হওয়ার পর খসড়া আইনটি অনুমোদনের জন্য এখন সংসদে তোলা হবে। ২০০৯ সালে দেশটির পার্লামেন্টের সদস্য ভিজেদাসা রাজাপাকসে গরু জবাই নিষিদ্ধের একটি প্রস্তাব সংসদে তুলেছিলেন।

দেশটির মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মুসলমান এবং অন্যান্য খ্রিস্টান, কিছু বৌদ্ধ এবং হিন্দুরাও গরুর মাংস খান। সরকারের সমালোচকরা বলছেন, শ্রীলঙ্কার গোমাংসের ব্যবসা এবং হালাল সার্টিফিকেশনের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে। ফলে তারাই এই প্রস্তাবিত আইনে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন।

তবে দেশটির সরকার বলছে, গরু জবাই বন্ধ করার পক্ষে বিভিন্ন দল অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, কৃষিকাজ এবং দুগ্ধ শিল্পের জন্য প্রয়োজনীয় গরু দেশে নেই।

সূত্র- ডেইলি নিউজ

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি