সর্বশেষ খবরঃ

গট্টি ইউপি চেয়ারম্যান মারামারি মামলায় কারাগারে

মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি:: ফরিদপুরের সালথার একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু ( ৫৫ ) নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাবিবুর রহমান উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের ( ইউপি ) চেয়ারম্যান।একই সঙ্গে একই ইউনিয়নের হাবি মোল্লা (৩০) নামে এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ( ১৯ জুন ) দুপুরে ফরিদপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম এ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোর্ট পরিদর্শক আবুল খায়ের ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে,একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী